1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

আমাদের এস-৪০০ খুঁজতে পাকিস্তানিরা পাগল হয়ে গিয়েছিল : ভারতীয় সেনা কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

যখন ‘অপারেশন সিঁদুর’ চলছিল তখন ভারতের হাতে থাকা এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কোথায় আছে তা জানতে পাকিস্তান পাগল হয়ে গিয়েছিল। এমনকি তারা শুধু এ কাজের জন্য গোয়েন্দাও নিয়োগ দিয়েছিল বলে মন্তব্য করেছেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র।

ভারত রাশিয়ার তৈরি এস-৪০০ ‘সুদর্শন’ আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে থাকে। তাদের দাবি, অপারেশন সিঁদুর চলাকালীন তাদের এ ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় বিমানবাহিনীর এই কর্মকর্তা বলেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানিরা এস-৪০০ খুঁজে পেতে পাগল হয়ে গিয়েছিল এবং নিজেদের আয়ত্তে থাকা সব কৌশলই তারা এ কাজে প্রয়োগ করে।

তিনি জানান, এ কাজে পাকিস্তান তাদের বিমানবাহিনীর গোয়েন্দা সক্ষমতা এবং ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও (ইডব্লিউ) ব্যবহার করেছিল।

তার ভাষ্য, সেটা (এস-৪০০) ছিল তাদের জন্য সবচেয়ে বড় হুমকি। তারা আমাদের দেশের ভেতর গোয়েন্দা, স্লিপার সেল পর্যন্ত সক্রিয় করেছিল।

তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে তারা অন্য কোনো দেশ থেকে হয়তো স্যাটেলাইট সহায়তাও পেয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর