1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

আমসত্ত্ব বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৭১৬ বার পঠিত

আমসত্ত্ব আমাদের সবারই কম-বেশি খেতে ভালো লাগে। টক-ঝাল-মিষ্টি আমসত্ত্ব মুখে স্বাদ এনে দেয়। এই বৈশাখী ঝড়ে পড়ে যাওয়া কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে ফেলুন এখনই। বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া সুলতানা—

উপকরণ :

> ১ কেজি আম
> আধা কাপ পানি
> ১ কাপ চিনি
> ১ চা চামচ মরিচের গুঁড়ো
> আধা চা চামচ টালা জিরার গুঁড়ো
> ১ চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো
> ১ চা চামচ বিট লবণ
> সরিষার তেল পরিমাণমতো।

প্রথমে আমগুলোকে ছুলে ধুয়ে নিতে হবে। তারপর ছোট ছোট টুকরো করে সেদ্ধ করতে হবে আধা কাপ পানি দিয়ে। সেদ্ধ হয়ে গেলে তা একটি ছাকনিতে ছেকে নিতে হবে। যদিও এ সময় আমে আস থাকে না। তবুও ছেকে নেওয়াই ভালো।

ছাকার পর যে তরল আম পাবেন, তা একটি কড়াইতে করে চুলায় বসিয়ে দিন। একে একে চিনি, মরিচের গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, জিরার গুঁড়ো ও বিট লবণ দিয়ে দিন।

চুলার আঁচ মিডিয়ামে রেখে নাড়তে থাকুন। একটা সময় আমে থাকা পানি ও চিনি থেকে বের হাওয়া পানি শুকিয়ে যাবে। মিশ্রণটি রোদে শুকানোর জন্য প্রস্তুত হয়ে যাবে।

এরপর একটি থালায় সরিষার তেল মাখাতে হবে। মাখানো শেষ হলে মিশ্রণটি সুন্দরভাবে থালায় লেপে দিতে হবে। রোদে ২-৩ দিন শুকালেই আপনার পছন্দের আমসত্ত্ব পেয়ে যাবেন। এরপর আকারমতো কেটে কেটে খেতে পারবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর