1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পঠিত

আমদানি সংক্রান্ত বিদ্যমান সব নির্দেশনা একত্র করে নতুন একটি মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নীতিমালা আরও সহজবোধ্য ও পরিষ্কার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রকাশিত এই সার্কুলার আগামী এক বছর কার্যকর থাকবে। এতে এলসি (লেটার অব ক্রেডিট), রেমিট্যান্স, ক্রয়চুক্তির আওতায় আমদানি, সরবরাহকারী ও ক্রেতার ঋণ, সফটওয়্যারের ই-ডেলিভারি, বৈদেশিক মুদ্রায় অভ্যন্তরীণ এলসি, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক এবং স্বর্ণ, রৌপ্য ও গয়না আমদানির বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গত মাসে রপ্তানি খাতের জন্যও একই ধরনের মাস্টার সার্কুলার জারি করেছিল। এবার আমদানি খাতে উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী ও ব্যাংক সংশ্লিষ্টরা। তাদের মতে, এতে আমদানিকারক ও ব্যাংক উভয়ের জন্য নীতিমালা বোঝা সহজ হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে দেশের নীতিমালার সামঞ্জস্য আরও বাড়বে।

ব্যবসায়ীরা আরও জানিয়েছেন, ভবিষ্যতে বৈদেশিক ঋণ, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, বিদেশে বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রা হিসাব- এ ধরনের ক্ষেত্রেও মাস্টার সার্কুলার জারি হলে বৈদেশিক লেনদেন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর