1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

আবাহনীকে হারিয়ে শীর্ষ মোহামেডান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | নাটকীয় ও উত্তেজনাকর ম্যাচে আবাহনীকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠলো মোহামেডান। শনিবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে হারিয়েছে তাদের চির প্রতিদ্বন্দ্বীদের। অধিনায়ক সোলেমান দিয়াবাতে করেন মোহামেডানের জয়সূচক গোল।

এই জয়ে মোহামেডান তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে উঠে গেলো সবার ওপরে। এ নিয়ে মোহামেডান প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হারালো আবাহনীকে। গত মৌসুমের দুই ম্যাচের একটি ২-২ গোলে ড্র হয়েছিল, আরেকটিতে মোহামেডান জিতেছিল ২-১ গোলে।

দুই ম্যাচ জয়ের পর প্রিমিয়ার লিগে প্রথম হার দেখলো আবাহনী। এবার আকাশি-নীলরা খেলছে বিদেশি ছাড়া। তারপরও চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আবাহনী ভালোই লড়াই করেছিল। শেষদিকে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল আবাহনী। তবে সুযোগে পেয়েও সমতায় ফিরতে পারেনি।

প্রথমার্ধের ইনজুরি সময়ে মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে হেডে এগিয়ে দেন মোহামেডানকে। বাম দিক থেকে মিনহাজ রাকিবের ক্রসে বক্সের ভেতরে দাঁড়িয়ে দুর্দান্ত হেডে আবাহনীর জাল কাঁপিয়ে দেন মোহামেডানের আক্রমণের প্রাণভোমরা দিয়াবাতে।

প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারানোর পরের ম্যাচেই মোহামেডান হারিয়েছে সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনীকে। তিন রাউন্ডের মধ্যে দুটি বড় জয়ে মোহামেডানকে প্রথম পর্বে শীর্ষে থাকার সুযোগ তৈরি করে দিয়েছে। বাকি ম্যাচগুলো হিসেবে করে খেলবে মোহামেডান সবার ওপরে থেকেই দ্বিতীয় পর্ব শুরু করতে পারবে।

সোলেমান দিয়াবাতে ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ পেয়েছিলেন। তবে সানডের বাড়ানো বল থেকে নেওয়া তার শট ফিরে আসে পোস্টে লেগে। শেষ ১০ মিনিট মোহামেডানের সীমানায় দাপট দেখিয়েছে আবাহনী। ইনজুরি সময়ে আরমান ফয়সাল আকাশ বল মোহামেডানের জালে পাঠালেও আবাহনীর দুই ফুটবলার অফসাইডে দাঁড়ানো থাকায় সুযোগ নষ্ট হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর