1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

আফগানদের প্রথম ম্যাচে হারিয়ে সিরিজে চোখ রাখতে চান সাইফ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

এশিয়া কাপ শেষ হলেও বাংলাদেশ দল দেশে ফেরেনি। কেননা আগামীকাল (বৃহস্পতিবার) থেকেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এই দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে। যেখানে প্রথম ম্যাচ জয়ের দিকেই চোখ বাংলাদেশি অলরাউন্ডার সাইফ হাসানের। তার মতে শুরুটা ভালো হলে সিরিজ জেতাও সম্ভব।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ বলেন, ‘আগে প্রথম ম্যাচ, আমরা যদি এই ম্যাচ ভালো শুরু করতে পারি, ইনশাআল্লাহ সিরিজটাও আমাদের হবে। সব মিলিয়ে আমাদের মনোযোগ প্রথম ম্যাচে। ওদের টিমে বেশ কয়েকজন মিস্ট্রি স্পিনার আছে। এটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সহযোগী হবে। আশা করি আমরা এই সিরিজটা ক্যাশ ইন (নিজেদের আয়ত্তে) করতে পারব।’

আফগানিস্তানের বিপক্ষে সম্প্রতি এশিয়া কাপে জয়ের স্মৃতি আছে বাংলাদেশের। সেই ম্যাচই অনুপ্রেরণা সাইফের, ‘জানি না ওরা (আমাদের সঙ্গে) কয় ম্যাচ জিতছে, বাট আমরা যদি আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, নির্দিষ্ট দিনে আমরা যেকোনো টিমকে হারাতে পারি। তাই আমরা আমাদের স্ট্রেংথ আর আমাদের উইকনেস নিয়ে যদি কাজ করি, ইনশাআল্লাহ ওটাই আমাদের (জিততে সহায়তা করবে)।’

এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সেরা রানসংগ্রাহক ছিলেন সাইফ। এই সিরিজেও সেই ফর্ম ধরে রাখার পরিকল্পনার পরিকল্পনা এই ব্যটিং অলরাউন্ডারের, ‘আমার কাজ পারফর্ম করা, পারফর্ম করছি। এশিয়া কাপ শেষ, এখন চেষ্টা করব সামনে যে সিরিজ আসছে সেটা নিয়ে ফোকাস করার। সম্পূর্ণ ফোকাস আফগানিস্তান সিরিজের ওপর।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর