1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আপেল রোজ টি তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৫০ বার পঠিত

চা ছাড়া আমাদের একটি দিনও চলে না বলতে গেলে। সাধারণ রেসিপিতে চা তো খাওয়া হয়ই, কিন্তু এই চা তৈরি করা যায় নানাভাবে। কিছু রেসিপি হয়তো আপনার কাছে একেবারেই নতুন মনে হতে পারে। তবে সেগুলো তৈরি করা খুব একটা কঠিন নয়। ঠিকভাবে করতে পারলে দেখতে বেশ আকর্ষণীয় হয়, খেতেও লাগে সুস্বাদু। আপনি কি কখনো আপেল রোজ টি তৈরি করেছেন? আজ চলুন জেনে নেওয়া যাক, আপেল রোজ টি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

আপেল (পাতলা স্লাইস করা)- ১টি

টি ব্যাগ- ২টি

গরম পানি- ২ কাপ

মধু বা চিনি- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন-

প্রথমে আপেল পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। এরপর সেই স্লাইসগুলো একটি পাত্রে স্বাভাবিক তাপমাত্রার পানি ও চিনি দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। অন্যদিকে একটি পাত্রে পানি ফুটতে দিন। ফুটে উঠলে তাতে পরিমাণমতো মধু বা চিনি মিশিয়ে নিন। এবার তাতে টি ব্যাগ বা চা পাতা মিশিয়ে ছেঁকে নিন। চা হয়ে গেলে একটি পটে ঢেলে নিন। এবার দুটি কাপে আপেলের স্লাইস দিয়ে গোলাপের মতো আকৃতি দিয়ে সাজিয়ে নিন। এবার কাপের মধ্যে তৈরি চা ঢেলে পরিবেশন করুন। ব্যাস, তৈরি হয়ে গেলো আপেল রোজ টি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর