1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আপনার সব পছন্দ-অপছন্দের খবর রাখবে হোয়াটসঅ্যাপ এআই

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। হোয়াটসঅ্যাপে অনেকদিন আগেই যুক্ত হয়েছে এআই। যেখানে আপনি নিজের মতো গল্প করতে পারবেন এআইয়ের সঙ্গে।

এবার মেটা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য মনে রাখতে পারবে। অর্থাৎ তার সঙ্গে হওয়া চ্যাটে প্রাপ্ত তথ্য থেকে সংশ্লিষ্ট ব্যবহারকারীর জন্মদিন, সে কী ধরনের খাবার খায়, তার অ্যালার্জি, পছন্দের লেখক ইত্যাদি বিষয় মনে রেখে দেবে এআই। যা থেকে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও ‘ঘনিষ্ঠ’ হতে পারবে। এই নিয়েই চলছে পরীক্ষা নিরীক্ষা।

তবে ব্যবহারকারীর হাতেই থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তারা চাইলেই ইচ্ছামতো তথ্য মুছে দিতে পারবে বা কোনো আপডেট বেছে নিতে পারবে। সম্প্রতি এআই চ্যাটবট ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। তারপর থেকেই জানা গিয়েছে, এই চ্যাটবটে আরও আকর্ষণীয় সব ফিচার যোগ করতে চলেছে সংস্থা।

গত মাসেই জানা গিয়েছিল মেটা এআই ভয়েস মোড ফিচারের কথা। নামকরণ থেকেই পরিষ্কার, এবার সরাসরি ইউজারদের সঙ্গে কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা! শুধু কথা বলাই নয়, ব্যবহারকারীর পছন্দ অপছন্দ মনে রেখেই তার সঙ্গে বন্ধুর মতো কথা বলবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর