1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আপনার ফোনে ভাইরাস আছে কি না বুঝবেন কীভাবে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

ফোনে বিভিন্নভাবে ভাইরাস ঢুকে যাচ্ছে। হ্যাকাররা এই ভাইরাসের মাধ্যমে ফোনের দখল নিয়ে ব্যবহারকারীকে ব্ল্যাকমেইল করছে। আবার ফোনের নানান সমস্যা সৃষ্টি করতে পারে ভাইরাস। ফোন হ্যাং হওয়া, চার্জ দ্রুত শেষ হওয়া, নেটওয়ার্ক ঠিকভাবে কাজ না করা ভাইরাসের কারণেও হতে পারে।

তাই আপনার ফোনে ভাইরাস আছে কি না তা বোঝার উপায় জেনে রাখুন।

১. প্রথমেই খেয়াল করুন আপনার ফোনে অস্বাভাবিকভাবে ইন্টারনেটের ডাটা খরচ হচ্ছে কি না। বার বার স্বাভাবিকের থেকে প্রচুর ডাটা প্যাক খরচ হলে বুঝে যাবেন মোবাইল ভাইরাস ঢুকেছে।

২. আপনার ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হলে বুঝবেন ফোন ভাইরাসে আক্রান্ত। তাই বার বার ব্যাটারি চার্জ করতে হচ্ছে।

৩. যদি দেখেন ফোনে সন্দেহজনক বিজ্ঞাপন আসা শুরু হয়েছে। বার বার এই ধরনের বিজ্ঞাপন আপনার কাজে বাধা দেবে।

৪. অনেক সময় নতুন ফোনের স্ক্রিনে অদ্ভুত চেহারা হয়ে যাবে। হোম স্ক্রিন বার বার বদলে যাবে।

৫. আপনি ফোনের স্বাভাবিক গতি আর পাবেন না। ফোন হ্যাং হতে শুরু করবে।

স্মার্টফোনের এই লক্ষণ বুঝিয়ে দেবে ডিভাইসে ভাইরাস ঢুকেছে। এবার জেনে নিন ফোন থেকে ভাইরাস দূর করবেন কীভাবে-

১. সম্প্রতি ইনস্টল করা অ্যাপগুলো পরীক্ষা করুন ও অপ্রয়োজনীয় অ্যাপগুলো ফোন থেকে সরান।

২. আপনার ফোনের সেটিংস থেকে আপনার ব্রাউজার ক্যাশে পরিষ্কার করুন।

৩. আসল অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার নিন। যা ক্রমাগত অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার স্ক্যান করবে তেমনই অ্যান্টি-ভাইরাস নিন।

৪. যদি এর কোনটি কাজ না করে, ব্যাটারি ড্রেন ঠিক করতে ও মেরামত করতে ফ্যাক্টরি রিসেট করুন। ফ্যাক্টরি রিসেট করার আগে, আপনি ডিভাইস থেকে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ নিয়ে নিন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর