1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

আজ বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে স্বাভাবিক সার্কিট ব্রেকার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১০৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | দেশের শেয়ারবাজারে সার্কিট ব্রেকারের স্বাভাবিক নিয়ম ফিরিয়ে এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে দাম বাড়া ও কমার ক্ষেত্রে একই হার কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে সার্কিট ব্রেকারের স্বাভাবিক নিয়ম কার্যকর হবে। এতে শেয়ারের দাম ভেদে একদিনে ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত দাম ওঠানামা করতে পারবে।

এর আগে শেয়ারবাজারে দরপতন ঠেকাতে সার্কিট ব্রেকারের নিয়মে পরিবর্তন করে একদিনে সর্বোচ্চ ৩ শতাংশ দাম কমার নিয়ম কার্যকর করে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। তবে দাম বাড়ার ক্ষেত্রে স্বাভাবিক নিয়মেই রাখা হয়।

ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর বিএসইসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সেইসঙ্গে দুই কমিশনারও পদত্যাগ করেন।

এরপর অন্তর্বর্তীকালীন সরকার বিএসইসির চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদকে নিয়োগ দিয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে শেয়ারবাজারে স্বাভাবিক সার্কিট ব্রেকার ফিরিয়ে আনলেন।

বৃহস্পতিবার থেকে সার্কিট ব্রেকারের যে নিয়ম কার্যকর হবে-

>> শেয়ারদর ২০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে।

>> শেয়ারদর ২০০ টাকার ওপর হলে এবং ৫০০ টাকা পর্যন্ত ৮ দশমিক ৭৫ শতাংশ সার্কিট ব্রেকার থাকবে।

>> শেয়ার দর ৫০০ টাকার বেশি এবং ১ হাজার টাকা পর্যন্ত শেয়ারদর থাকলে সেক্ষেত্রে সার্কিট ব্রেকার হবে ৭ দশমিক ৫০ শতাংশ।

>> শেয়ারদর ১ হাজার টাকার বেশি এবং ২ হাজার টাকা পর্যন্ত ৬ দশমিক ২৫ শতাংশ হারে সার্কিট ব্রেকার আরোপ করা হবে।

>> শেয়ারদর ২ হাজার টাকার ওপরে থাকলে এবং ৫ হাজার টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার হবে ৫ শতাংশ।

>> শেয়ারদর ৫ হাজার টাকার বেশি হলে সার্কিট ব্রেকার ৩ দশমিক ৭৫ শতাংশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর