1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আগ্রহ হারানোর শীর্ষে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত

টানা পতন থেকে বেরিয়ে কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। এ ঊর্ধ্বমুখী বাজারেও বিপরীত পথে হেঁটেছে কিছু প্রতিষ্ঠান। দাম বাড়ার বদলে এসব প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিটের দাম কমেছে। গত সপ্তাহে দাম কমার এ তালিকায় নেতৃত্ব দিয়েছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে দাম কমায় পাঁচদিনেই ফান্ডটির দাম সম্মিলিতভাবে ১০ কোটি টাকা কমে গেছে।

বিনিয়োগকারীদের বড় অংশই এ মিউচুয়াল ফান্ডটির ইউনিট কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে এ প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহজুড়ে ফান্ডটির দাম কমেছে ১৩ দশমিক ৭০ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি ইউনিটের দাম কমেছে ১ টাকা। এতে এক সপ্তাহেই ফান্ডটির দাম সম্মিলিতভাবে কমেছে ১০ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৭ টাকা ৩০ পয়সা।

এমন দরপতন হওয়া মিউচুয়াল ফান্ডটি ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। তার আগে ২০২৩ সালে আড়াই শতাংশ নগদ, ২০২২ সালে ৫ শতাংশ নগদ, ২০২১ সালে ৭ শতাংশ নগদ ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ পয়া মিউচুয়াল ফান্ডটির বিনিয়োগকারীরা।

২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মিউচুয়াল ফান্ডটির ইউনিট সংখ্যা ১০ কোটি। এরমধ্যে ২৫ শতাংশ আছে স্পন্সর’র কাছে। বাকি ইউনিটের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০ দশমিক ৪৪ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৫৬ শতাংশ আছে।

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল হামি ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৯ দশমিক শূন্য ১ শতাংশ। ৭ দশমিক ৮৩ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- এসএস স্টিলের ৭ দশমিক ৪৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ১৩ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৭ দশমিক শূন্য ৯ শতাংশ, আলিফ মেনুফ্যাকচারিংয়ের ৭ দশমিক শূন্য ৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬ দশমিক ৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৭৬ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৪৯ শতাংশ দাম কমেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর