1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আইসিসিতে চিঠি দেবে বিসিবি, বিসিসিআইয়ের কাছে চাওয়া হবে ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত

আইপিএলের নিলামে দল পেলেও নজিরবিহীন ভাবে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে। এই ঘটনা ভালোভাবে নেয়নি বিসিবি।

শনিবার (৩ জানুয়ারি) রাতে জরুরি মিটিংয়ে বসেন বোর্ড কর্তারা। সেখানে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশ খেলবে কি না সে বিষয়েও আলোচনা হয়। এ নিয়ে আইসিসিকে চিঠি দেবে বিসিবি। বোর্ডের একাধিক পরিচালক জাগো নিউজকে এটা নিশ্চিত করেছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের ভারত পৌঁছানোর কথা ২৫ জানুয়ারি। তবে মোস্তাফিজের সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনার পর ভারতে খেলোয়াড়, কোচিং স্টাফদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বিসিবি কর্তারা। শুধুমাত্র খেলোয়াড় নয়, তাদের পরিবার, বিসিবি কর্মকর্তা এবং সংবাদকর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে আইসিসিকে চিঠি পাঠানো হবে। যে চিঠি রোববারই পাঠাবে বিসিবি।

এছাড়া মোস্তাফিজকে এভাবে রাজনৈতিক কারণে বাদ দেওয়ার এখতিয়ার কোনো ফ্র্যাঞ্চাইজি বা বোর্ড রাখে কি না, তা নিয়ে আইপিএলের গর্ভিং কাউন্সিলের কাছে পরিষ্কার ব্যাখ্যা চাইবে বিসিবি। এই চিঠির অনুলিপি বা সিসি দেওয়া হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই)।

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিয়েও আসতে পারে বড় সিদ্ধান্ত। মোস্তাফিজকে নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ সরকার। এ ব্যাপারে রোববার সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি। সেখানে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হওয়ার মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর