1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আইসিবি ইসলামিক ব্যাংকে প্রশাসক নিয়োগ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বেসরকারি খাতের আইসিবি ইসলামিক ব্যাংকে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত ও আমানতকারীর আস্থা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাইীর ক্ষমতা প্রয়ােগ ও দায়িত্ব সাময়িকভাবে পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাে. মজিবুর রহমানকে নিযুক্ত করা হলো। তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের নিমিত্তে বৃহস্পতিবার কর্মদিবস শেষে বাংলাদেশ ব্যাংক থেকে বিমুক্ত বলে গণ্য হবেন।

ওরিয়ান গ্রুপের ব্যাপক ঋণ জালিয়াতির কারণে ব্যাংকটি ধুঁকছিল। যে কারণে অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দীন আহমেদ তৎকালীন গভর্নর থাকা অবস্থায় ২০০৬ সালেও ব্যাংকটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তবে আইসিবি ইসলামিক ব্যাংকে কোনো পরিস্থিতির উন্নতি হয়নি।

গত বুধবার (১৮ ডিসেম্বর) আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহকে অবরুদ্ধ করে বহিষ্কৃত ঘোষণা করেন ব্যাংকটির কর্মকর্তারা। ওই দিন সকাল ১০টা থেকে তাকে কারওয়ান বাজারের প্রধান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন ব্যাংকের ৩৩ শাখার ম্যানেজাররা।

আন্দোলনরত ব্যাংকটির ম্যানেজাররা জানান, বাংলাদেশ ব্যাংক তাকে (এমডি শফিক বিন আবদুল্লাহ) পুনর্নিয়োগ না দিলেও তিনি জোর করে অফিস করছিলেন। আমরা তার বহিষ্কার চাই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর