1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আইফোন ১৭-এর দাম বাড়তে পারে ৫০ ডলার

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচন হবে। অ্যাপল ৯ সেপ্টেম্বর অথবা ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আইফোন ১৭ সিরিজের মোবাইল বাজারে আনতে পারে।

আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি আইফোন ১৭ এয়ার (অথবা স্লিম) স্ট্যান্ডার্ড বাজারে আসবে। আইফোন ১৭ প্রো-এর দাম, ফিচার, ডিজাইন, ক্যামেরার তথ্য ফাঁস হয়েছে সম্প্রতি। শোনা যাচ্ছে আইফোন ১৭ প্রো আসতে চলেছে ২৫৬জিবি স্টোরেজসহ।

ধারণা করা হচ্ছে, এতে আইফোন ১৭-এর দামও বাড়তে পারে। একজন চীনা টিপস্টার ওয়েবতে লাইনআপ জুড়ে ৫০ ডলার মূল্য বৃদ্ধির কথা তুলে ধরেছেন। অতএব, মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন ১৭ সিরিজের প্রাথমিক মূল্য ৮৪৯ ডলার হতে পারে।

ক্রমবর্ধমান যন্ত্রাংশের দাম এবং চীনে শুল্কের কারণে অ্যাপল দাম বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। অর্থাৎ আইফোন ১৭ এবং আইফোন ১৭ এয়ারের দাম যথাক্রমে ৮৪৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৩ হাজার টাকা) এবং ৯৪৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা) হতে পারে।

অন্যদিকে, আইফোন ১৭ প্রো মডেলটি আইফোন ১৭ প্রো ম্যাক্সে-এর মতো বেস স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে ২৫৬জিবি অফার করবে বলে আশা করা হচ্ছে। এই প্রো মডেলগুলোর দাম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজার ৪৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০০ টাকা) এবং ১ হাজার ২৪৯ ডলার(বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা) হবে বলে আশা করা হচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অ্যাপল আসন্ন আইফোন লাইনআপের জন্য দাম বৃদ্ধির কথা বিবেচনা করছে। ডিজাইন এবং নতুন আপগ্রেডের ক্ষেত্রে লাইনআপে বড় পরিবর্তনের কারণে দাম বৃদ্ধির কথা জানানো হয়েছে। যদিও আইফোন ১৭ প্রো মডেলগুলো বেশি আকর্ষণীয় হবে। তবে বেস মডেলগুলো নিয়ে ততটা উত্তেজনা নাও হতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর