1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আইডিএবির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

আইডিএবির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত
ইন্টেরিয়র ডিজাইন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইডিএবি) নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পরীবাগে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এ শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি আবু সাঈদ এম আহমেদ। এ সময় তিনি আইডিএবির নতুন নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ কামরুল আহসান, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. সজিব জাহান, পরিচালক ওয়াসিম শিকদার, ইসমাইল পারভেজ, সুমন কুমার, মোহাম্মদ আমিনুল হক, মোহাম্মদ শরিফুল ইসলাম, ইরফান বাবু, নিয়াজুর রহমান ও আব্দুর রহিমকে শপথ পাঠ করান। এ ছাড়া নতুন কমিটির সদস্যদের সুষ্ঠু ও সৎভাবে নিজ পেশার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

শপথ ও অভিষেক অনুষ্ঠানে সৈয়দ কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি তানিয়া করিম, কাজী নাসির ও মহিউদ্দিন আখন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর