1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোতে ডিসিসিআই প্রতিনিধি দল

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠাতব্য অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫-এ যোগ দিতে ৯ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই)।

আগামী ১-২ অক্টোবর অনুষ্ঠাতব্য এই এক্সপোতে যোগ দিতে (৩০ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করেছে প্রতিনিধি দলটি।

অনুষ্ঠানটি সিডনি মেসোনিক সেন্টারে (এসএমসি) অনুষ্ঠিত হবে।

এক বিবৃতিতে ডিসিসিআই জানায়, সফরকালে প্রতিনিধি দল অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান করবে। পাশাপাশি এক্সপোতে আয়োজিত পণ্য প্রদর্শনী, নেটওয়ার্কিং সেশন, বিটুবি মিটিং এবং বিষয়ভিত্তিক সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পণ্য ও সেবার প্রসার ঘটানো এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

সূত্র জানায়, এবারের এক্সপোতে তৈরি পোশাক, জুতা, পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ডিভাইস, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, খাদ্য ও ফলমূল, পর্যটন, কৃষি, ফার্নিচার, হস্তশিল্প এবং রিয়েল এস্টেট খাতকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।

ডিসিসিআই প্রতিনিধি দলে অংশগ্রহণকারী ৯টি প্রতিষ্ঠান হলো— টেক্সট্রেড কর্পোরেশন, ফিঙ্গারটাচ সার্ভিসেস, ফারইস্ট হোল্ডিংস লিমিটেড, পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড, চৌধুরী শাজ্জাদ মনোয়ার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, নায়িশা এন্টারপ্রাইজ লিমিটেড, টোরি ক্রেডিট রিপোর্টস অ্যান্ড কালেকশনস লিমিটেড, টেকফিনা বিপিও অ্যান্ড কর্পোরেট অ্যাডভাইজারি লিমিটেড এবং আল-আরাফাহ পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

ডিসিসিআই আশা করছে, এই সফর দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর