1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অবৈধ সম্পদ : বাবুল চিশতীর দুই শ্যালকসহ ৪ জনের চার্জশিট অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, তার ছেলে ও দুই শ্যালকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে চার্জশিট অনুমোদন হয়েছে বলে জনসংযোগ দপ্তর জানিয়েছে। ২০২০ সালের ২৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল বাদী হয়ে মামলাটি করেছিলেন।

২৪ কোটি টাকার এই অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করার অভিযোগে অনুমোদিত চার্জশিটের অপর আসামিরা হলেন– বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী এবং দুই শ্যালক গোলাম রসূল ও মোস্তফা কামাল।

আসামি মোহাম্মদ গোলাম রসুল অন্য আসামিদের সহায়তায় দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৫ লাখ ৫৬ হাজার ৮৯৫ টাকা গোপন রেখে মিথ্যা বা ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। এ ছাড়া তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ২৩ কোটি ৯০ লাখ ৯৩ হাজার ২৭৭ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখেন।

তদন্ত প্রতিবেদন বলছে, বাবুল চিশতী, তার ছেলে রাশেদুল ও শ্যালক মোস্তফা কামাল তাদের আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান ও মালিকানা গোপন করে বৈধ করার উদ্দেশে আসামি গোলাম রসূলকে ব্যবহার করেছেন। যা মূলত তাদের অবৈধভাবে অর্জিত অর্থ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর