1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

অবৈধ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ বিচ্ছিন্নে বাধা, ৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অবৈধ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য পরিচালিত অভিযানে বাধা দেওয়ার অপরাধে চার জনকে গ্রেফতার করেছে ডিএমপির সবুজবাগ ট্রাফিক জোন। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইয়াছিন (২৮), মো. সেন্টু (৩২), আকবর হোসেন (৭০) ও আব্দুর রহিম (৫৫)।

ট্রাফিক সবুজবাগ জোনের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, শুক্রবার গ্রেফতারদের মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত উভয়পক্ষের শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাদের ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন।

জনস্বার্থে ও নগরীর শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আকতার হোসেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর