1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

অবশেষে বাফুফে ঘোষিত দেড় কোটি টাকা পুরস্কার পাচ্ছে নারী ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের নতুন কমিটি প্রথম সভায় নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা ঘোষণা করা হয়েছিল। তবে এক বছরের বেশি সময় চলে গেলেও সাবিনা-আফঈদারা বাফুফের ঘোষিত সেই পুরস্কার পায়নি। জাতীয় ক্রীড়া পরিষদসহ অন্য যারা পুরস্কার ঘোষণা করেছিল তারা দিয়ে দিলেও বাফুফে অর্থ সংকটের কথা বলে দিন পার করছিল এতদিন।

ঠিক কবে মেয়েরা টাকা পাবে তার কোনো দিনক্ষণও বলতে পারছিল না বাফুফে। টাকার সংকুলান হলেই দিয়ে দেবো- জবাব থাকতো এমন। অবশেষ বাফুফে থেকে পরিস্কারভাবে বলা হলো কবে পুরস্কারের দেড় কোটি টাকা বুঝে পাবেন মেয়েরা।

রোববার বাফুফে ভবনে নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতার নাম ঘোষণা অনুষ্ঠানে এই প্রশ্নটি শুনতে হয়েছিল সভাপতি তাবিথ আউয়ালকে। তিনি বলেছেন, এই অর্থ বছরের মধ্যে টাকা দেওয়া হবে।

বাফুফে সভাপতি বলেছেন, ‘আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা দিতে পারনি। বর্তমান পরিকল্পনা অনুযায়ী এ ফিনান্সিয়াল বছরে দিয়ে দিবো। আমি কনফিডেন্টলিই বলতে পারি, এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিশ্রুতি পূরণ করবো।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর