1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

অবশেষে বগুড়া-ফেনীতে আইসিটি সেন্টার স্থাপনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার পঠিত

দীর্ঘদিনের রাজনৈতিক পক্ষপাতিত্বের অবসান ঘটিয়ে বগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই উদ্যোগের ঘোষণা দিয়ে বলেছেন, ‘আমরা এই পলিটিক্যালি মটিভেটেড সিলেকশন ব্যবস্থা ভাঙছি।’

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, বিগত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় কিছু অঞ্চলকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে। এর মধ্যে বিএনপি-প্রধান অঞ্চল হিসেবে পরিচিত বগুড়া ও ফেনী অন্যতম।

এছাড়াও, দরিদ্র-প্রধান কুড়িগ্রাম, লালমনিরহাট এবং সীমান্তবর্তী ও উপকূলীয় অঞ্চল যেমন সাতক্ষীরা, বরগুনা, পার্বত্য চট্টগ্রাম, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জের মতো অঞ্চলগুলোও উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিল।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, আইসিটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারগুলো মূলত প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের এলাকাতেই কেন্দ্রীভূত ছিল। অতীতে বগুড়াকে এই তালিকার বাইরে রাখা হয়েছিল এবং ফেনীকে একবার অন্তর্ভুক্ত করার পরেও বাদ দেওয়া হয়।

এই নতুন উদ্যোগের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে, দেশের সামগ্রিক তথ্যপ্রযুক্তি খাতে একটি ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর