1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

অপারেশন ডেভিল হান্টে পাঁচ থানায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৯

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

রাজধানীর পাঁচটি থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অভিযানে, বনানী থানা পুলিশ ৫ জন, খিলক্ষেত থানা ১০ জন, মিরপুর মডেল থানা ৩ জন, শেরেবাংলা নগর থানা ৮ জন ও যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে।

রোববার (১১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার (১০ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- আ. কাদের মিয়া, মো. হোসেন, মো. হাসান, মো. তাজিম চৌধুরী (২০), শরীফুল ইসলাম শরীফ (৩০), শামীম আহম্মেদ জয় (২৪), মো. রবিন (২৫), মো. সেলিম মিয়া (৪৫), বাধন চন্দ্র দেবনাথ (২৬), অজিত দেওরী (৩২), মো. কামরুল (৩১), মো. রমজান শেখ (২২) ও মো. জালাল (২৪)।

শেরেবাংলা নগর থানার বরাতে তিনি বলেন, একইদিন শেরেবাংলা নগর থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- হোসাইন মোহাম্মদ জালাল শান্ত (৩৫), মো. আল আমিন (২৮), বেল্লাল হোসেন (৩৩), জয়নাল আবেদীন (৫২), শ্রী অপূর্ব ব্যানার্জি, মো. আনোয়ার হোসেন (৫২), মো. আনোয়ার হোসেন (৪৮) ও মো. শরিফুল ইসলাম (৩২)।

এছাড়া, খিলক্ষেত থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মো. আলামিন মোমেন (৩৩), সুমন মিয়া (৩৫), মো. দেলোয়ার হোসেন (৩২), সাইফুল ইসলাম (২২), মো. সাদেক মিয়া (৫২), মো. ইউনুস আলী (৫৬), মো. শাকিল আহম্মেদ (৩৭), মো. সালমান (২১), মো. নাহিদ (২৩) ও মো. রাকিব (২২)।

একই দিনে বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলা, পরোয়ানা ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি।

গ্রেফতাররা হলেন- মো. রাব্বী (১৯), ওমর হোসেন টুটুল (২০), মো. সুজন হোসেন (৩০), মো. রাসেল জোফদ্দার (৩০) ও সোহেল খা।

গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. রমজান (২০), মো. শুভ (২০) ও মো. আব্দুল্লাহ মাতাব্বর (২৩)।

গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর