1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন রংপুর ও মেয়েদের বিভাগে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭৬ বার পঠিত

অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে ছেলেদের বিভাগে রংপুর ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী।

বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ছেলেদের বিভাগের ফাইনালে রংপুর টাইব্রেকারে ৪-৩ গোলে ময়মনসিংহকে এবং মেয়েদের বিভাগে রাজশাহী ৩-০ গোলে ময়মনসিংহকে হারিয়েছে।

ছেলেদের ফাইনালের নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে শেষ হলে ফলাফল নির্ধারণ হয় টাইব্রেকারে। রংপুর ৪ গোল করে এবং ময়মনসিংহ করে ৩ গোল। মেয়েদের ফাইনালে একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে রাজশাহী সহজ জয়ে শিরোপা উদযাপন করে।

ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোস্তফা জামান।

ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ২০২৪ সালের জুন মাসে উপজেলা পর্যায়ের খেলা দিয়ে শুরু হয়েছিলো এই টুর্নামেন্ট। যেখানে অংশ নিয়েছিলো দেশের প্রায় ১ লাখ ১০ হাজার ২৬৪ জন খেলোয়াড়। এরপর প্রতিভাবান খেলোয়াড় নিয়ে জেলা ও বিভাগীয় প্রতিযোগিতায় শেষ হয়োছিলো গত ফেব্রুয়ারিতে।

জাতীয় এই আসর থেকে প্রতিভাবান ৪০ জন বালক ও ৪০ জন বালিকা বাছাই করা হবে। যাদের দীর্ঘ সময়ে দেশ ও দেশের বাইরে উন্নত প্রশিক্ষণ এর আয়োজন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর