1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অনুমোদিত মূলধন দ্বিগুণ করবে পূবালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

অনুমোদিত মূলধন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে পূবালী ব্যাংক জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির ১ হাজার ৫৩৩তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। এটি ১০ টাকা অভিহিত মূল্যের ২০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অনুমোদিত মূলধন বাড়িয়ে ৪ হাজার কোটি টাকা করা হবে। এক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের মোট ৪০০ কোটি সাধারণ শেয়ার থাকবে।

এছাড়া, অনুমোদিত মূলধন বাড়ানোর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধনের সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা পর্ষদ।

পর্ষদের এসব সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ২৫ অক্টোবর ব্যাংকটির সপ্তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

বিশেষ সাধারণ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ২৯ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ব্যাংক জানিয়েছে, অনুমোদিত মূলধন বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়নে প্রথমে বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর