1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

অনুপ্রবেশের দায়ে পশ্চিমবঙ্গে ৮ বাংলাদেশি গ্রেফতার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | ভারতের পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনা জেলার খরদহ থানার অন্তর্গত তিনটি অঞ্চল থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে খরদহ থানা পুলিশ।

জানা গেছে, গত বুধবার (১৩ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের খরদহ থানা গোপন সূত্রে খবর পায় যে, আট বাংলাদেশি নাগরিক কোনো বৈধ নথিপত্র ছাড়াই বাড়ি ভাড়া করে ছিলেন।

খবর পাওয়া মাত্রই খড়দহ থানা পুলিশ অভিযান চালায় এবং খরদহ থানার টিটাগড় পানিটাং, খরদহ নতুনপল্লি ও আগরপাড়ার শালপাতা বাগান এলাকা থেকে আট বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে।

গ্রেফতার তিনজনের পরিচয় জানা গেছে। এদের নাম বাবুল শেখ, ফারুক শেখ ও আলি শেখ। এছাড়া গ্রেফতার আটজনের বাড়িই গোপালগঞ্জে। এরা সবাই খরদহ থানার অন্তর্গত তিনটি এলাকায় বাড়ি ভাড়া করে বসবাস করছিলেন। তাদের কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ নথিপত্র ছিল না।

জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছেন, তারা সবাই বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। কাজের উদ্দেশ্যে ভারতে এসেছেন।

তবে খরদহ থানার পুলিশ তদন্ত করে দেখছে যে, শুধুই কি কাজের জন্য তারা পশ্চিমবঙ্গে এসেছেন না কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাদের সবাইকে ব্যারাকপুর কোর্টে তোলা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর