1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অনলাইনে আয়কর রিটার্ন সংশোধনের সুবিধা দিলো এনবিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪০ বার পঠিত

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পর করদাতাদের তথ্যে কোনো ভুল-ত্রুটি থাকলে তা অনলাইনেই সংশোধন করার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।

যেসব করদাতা অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুল-ত্রুটির কারণে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাদের জন্য অনলাইনে etaxnbr.gov.bd/ ওয়েবসাইট ব্যবহার করে ঘরে বসে সহজে সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করেছে এনবিআর।

অনলাইনে সারাবছর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বলেন, যারা আয়কর রিটার্ন সংশোধন অপশন ব্যবহারের জন্য অনলাইনে প্রবেশ করবেন তাদের অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।

এনবিআররের জনসংযোগ দপ্তর আরও জানায়, ২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে etaxnbr.gov.bd/ ওয়েবসাইট ব্যবহার করে সহজে ঘরে বসে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এরই মধ্যে এ বছর নির্ধারিত সময়সীমার মধ্যে ১৪ লাখ ৩২ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ১৮ লাখ ৭৫ হাজার করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

এনবিআর জানায়, আয়কর দিবস পরবর্তী সময়েও বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুবিধা এরই মধ্যে চালু করেছে এনবিআর। এ সুবিধা ব্যবহার করে করদাতারা প্রতিদিনই অনলাইন রিটার্ন দাখিল করছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর