1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

অনন্ত গ্রুপের এমডি ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরিফ জহিরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার ভাই আসিফ জহির এবং মা কামরুন নাহার, অনন্ত গ্রুপের পরিচালক সৈয়দ ইশতিয়াক আলমের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এই ব্যাংক হিসাব জব্দ করেছে। ১ ডিসেম্বর আয়কর আইনের ২২৩ ধারা অনুযায়ী এই ব্যক্তিদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করে সিআইসি থেকে দেশের সব ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণের জন্য আয়কর আইনের ক্ষমতাবলে এসব ব্যক্তি ও তাদের পরিবারের (বাবা-মা, ভাই-বোন, স্ত্রী, পুত্র-কন্যা) নামে ব্যাংকে পরিচালিত হিসাব থেকে (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদিসহ) অর্থ উত্তোলন বা স্থানান্তর এবং লকার বা ভল্টে অর্থ বা সম্পদ থাকলে তা স্থানান্তর স্থগিত থাকবে।

অনন্ত গ্রুপের বিরুদ্ধে বন্ড সুবিধার অপব্যবহার, শুল্ককর ফাঁকি; শরিফ জহিরের বিরুদ্ধে শুল্ক সুবিধার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর