1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না : ভূমি উপদেষ্টা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভূমি ভবন মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারী পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার অংশ হিসেবে সবার জন্য নাগরিকবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে হবে।

উপদেষ্টা বলেন, ভূমির মালিকানা ও মালিকানার ওপর ভিত্তি করে ম্যাপ তৈরিতে নির্দিষ্ট সময় পরপর জরিপ কাজ পরিচালিত হয়। এসব জরিপের কারণে দেশের আইন অঙ্গনে অধিকাংশ মামলা-মোকদ্দমা চলছে। কারণ এ জরিপে মালিকানার স্বত্বলিপি হাতে লেখা হত। ভূমি মন্ত্রণালয় কর্তৃক আধুনিক তথ্য প্রযুক্তি পদ্ধতিতে ভূমি জরিপ কাজ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা দেশের ভূমি খাতে জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ সরকার অধিদপ্তরের জনবল বৃদ্ধি, স্বাভাবিক পদোন্নতি ও জরিপ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সংস্থানসহ কোন সমস্যাই সমাধান করেনি।

তিনি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে শূন্যপদ পূরণ, নিয়মিত পদোন্নতি, আবাসন সুবিধাদান ও আধুনিক জরিপ কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণসহ সার্বিক সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।

পরিষদের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক মহ. মনিরুজ্জামান, সংগঠনের সাবেক সভাপতি সুরতুজ্জামান ও নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাখাওয়াৎ হোসেন বক্তব্য দেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর