1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৬ জাহাজ ক্রয়, ঋণ পরিশোধে ৪৭৫ কোটি টাকা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ছয়টি জাহাজ কিনতে নেওয়া ঋণ পরিশোধে চুক্তি অনুযায়ী প্রথম কিস্তির ৪৭৫ কোটি ৭৫ লাখ টাকার চেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে চেক তুলে দেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিএসসির জন্য জি-টু-জি ভিত্তিতে ৬টি জাহাজ কিনতে বাংলাদেশ সরকার (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) ও চায়না এক্সিম ব্যাংকের মধ্যে ২০১৬ সালের ১৪ অক্টোবর একটি ঋণচুক্তি সই হয়। এ ঋণের আসলের পরিমাণ ১,১৯৯,৯৯৯,০৭০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৪৫৭ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৭৮৪ টাকা। এ ঋণ পরিশোধের জন্য গত ২৭ অক্টোবর অর্থ বিভাগ ও বিএসসির মধ্যে অপর একটি সাবসিডিয়ারি লোন এগ্রিমেন্ট (এসএলএ) সই হয়। সেই‌ পরিপ্রেক্ষিতে মোট ২ হাজার ৪২৫ কোটি ২ লাখ টাকা বাংলাদেশ সরকারকে (অর্থ বিভাগ) বিএসসি থেকে আগামী ১৩ বছরের মধ্যে পরিশোধ করা হবে।

সই হওয়া এসএলএ চুক্তি অনুযায়ী গ্রেস পিরিয়ডকালীন মোট সুদের পরিমাণ ৪৭৫ কোটি ২৫ লাখ ১৩ হাজার ৩৪০ টাকার চেক আজ প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

চেক হস্তান্তরকালে অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এবং বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেকসহ অন্যান্য কর্মকতারা উপস্থিত ছিলেন।

প্রকল্পটির মাধ্যমে সর্বশেষ জাহাজ সংগ্রহের সুদীর্ঘ ২৭ বছর পর গত ২০১৮-২০১৯ সালে বিএসসি’র বহরে ওই ৬টি বাণিজ্যিক জাহাজ যুক্ত হয়েছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। পাঁচটি জাহাজ (এম ভি বাংলার জয়যাত্রা, এম ভি বাংলার অর্জন, এম টি বাংলার অগ্রযাত্রা, এম টি বাংলার অগ্রদূত এবং এম টি বাংলার অগ্রগতি) বর্তমানে আন্তর্জাতিক সামুদ্রিক পরিমণ্ডলে পণ্যপরিবহন সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর