1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শিগগির নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা: অপূর্ব জাহাঙ্গীর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | শিগগির নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, শিগগির অ্যানাউন্স করে দেওয়া হবে (নির্বাচন কমিশনারদের নাম)। এখন পর্যন্ত কোনো টাইম ফ্রেম নেই, তবে তাড়াতাড়ি ঘোষণা করা হবে। এটা প্রসেসে আছে। ঘোষণা হলেই আপনারা জানতে পারবেন।

প্রধান উপদেষ্টার ভাষণে বিএনপি আশাহত— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অপূর্ব জাহাঙ্গীর বলেন, নির্বাচন কমিশন গঠন করা তো নির্বাচনী রোডম্যাপের অংশ।

সংস্কার কমিশনের সদস্যদের বিষয়ে নানা মহলের আপত্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সদস্য বাছাইয়ের ক্ষেত্রে কমিশনের প্রধানদের স্বাধীনতা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর