1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কম্বল পাচারকালে পুলিশ সদস্যসহ আটক ২

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | নেত্রকোনার কলমাকান্দায় ভারত থেকে অবৈধপথে আনা কম্বল পাচারের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। জব্দকৃত ৩৫২ পিস কম্বলের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

রোববার ভোর সাড়ে ৩টার দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, পুলিশ কনস্টেবল মো. আল আমিন মিয়া (৩০) ও আব্দুল আলিম (৪৫)।

সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের মেজর জিসানুল হায়দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার কলমাকান্দা সেনা ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এসময় কলমকান্দা সদর ইউনিয়নে খাসপাড়া এলাকা থেকে ৩৫২ পিস ভারতীয় কম্বলসহ একটি ট্রাক আটক করেন সেনা সদস্যরা। এসময় এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করা হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর