1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মিরাজ-মাহমুদউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক | ‘প্রথম অধিনায়কত্ব’ করতে নামা মেহেদী হাসান মিরাজের কাঁধে অনেক দায়িত্ব। দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমের ব্যাটে ৫৩ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশ। এরপর ৫৮ রানের মধ্যেই শেষ ৩ উইকেট। ৭২তম রানের মাথায় বিদায় নেয় চতুর্থ ব্যাটার।

দ্রুততম সময়ের মধ্যে চার উইকেট হারানোর কারণে অনেক বেশি চাপে পড়ে যাওয়ার ফলে পুরোপুরি দায়িত্ব চাপে অধিনায়ক মিরাজ এবং অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে।

চাপ সামলানোর চেষ্টাও করছেন এই দুই ব্যাটার। তাদের ব্যাটে চড়ে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ। এরই মধ্যে তাদের জুটিতে ফিফটি হয়ে গেছে। এ রিপোর্ট লেখার সময় তাদের জুটি ৬৫ রানের। বাংলাদেশের স্কোর ৩১.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান। ৩৮ রান নিয়ে মিরাজ এবং ৩৩ রান নিয়ে ব্যাট করছেন মাহমুদউল্লাহ।

ফাইনাল না হলেও আক্ষরিক অর্থে আজকের ম্যাচটা ‘ফাইনাল।’ আজ যে জিতবে সিরিজ তার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগের দুই ম্যাচে ১-১ সমতা। এমন সমীকরণের ম্যাচে টস জিতলেন প্রথমবার অধিনায়কত্বের আর্মব্যান্ড পরা মেহেদী হাসান মিরাজ। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম মিলে উদ্বোধনী জুটিটা বেশ ভালোই করলেন। ৮.৩ ওভার পর্যন্ত খেলে স্কোরবোর্ডে যোগ করলেন ৫৩ রান।

কিন্তু এ পর্যায়ে এসে ভুলটা করে বসলেন সৌম্য সরকার। আগের দুই ম্যাচের মতোই ভালো খেলতে খেলতে অতি আত্মবিশ্বাসে ভুগতে শুরু করেছিলেন। যার ফলে আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্ট্যাম্পের বাইরে থাকা বলকে ব্যাটের কানায় লাগিয়ে ভেতরে টেনে আনেন। ফল যা হওয়ার তাই হলো। বোল্ড হয়ে গেলেন।

২৩ বলে ২৪ রান করে আউট হলেন সৌম্য সরকার। মাঠে নামেন নাজমুল হোসেন শান্তর পরিবর্তে খেলা জাকির হাসান। কিন্তু কোনো জুটিই গড়ে উঠলো জাকির আর তামিমের। কারণ ১০ম ওভারের প্রথম বলেই মোহাম্মদ নবির সাজানো ফিল্ডিংয়ের ফাঁদে পড়ে উইকেট বিলিয়ে দিলেন তানজিদ তামিম।

মোহাম্মদ নবি কভার পয়েন্টে একটি ফিল্ডার রেখে এমনভাবে বলটা ডেলিভারি দিলেন এবং সে ডেলিভারিতে খেলতে বাধ্য করলেন তানজিদ হাসান তামিমকে। হাশমতউল্লাহ শহিদির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তানজিদ তামিম। ২৯ বলে তিনি খেলেন ১৯ রানের ইনিংস।

মাঠে নামেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জাকির হাসানের সঙ্গে জুটি গড়বেন কি, তার আগেই ভুল বোঝাবুঝিতে রানআউট হলেন জাকির হাসান। মিরাজের কলে জাকির ননস্ট্রাইক প্রান্ত থেকে অনেকদূর দৌড়ে চলে যান।

কিন্তু মিরাজ যখন তাকে ফিরিয়ে দিলেন, তখন নিজের ক্রিজে গিয়ে পৌঁছাতে পারেননি। নানগেয়ালিয়া খারোতের সরাসরি থ্রোতে রানআউট হয়ে গেলেন। অর্থাৎ বিনা উইকেটে ৫৩ থেকে ৩ উইকেটে ৫৮ রান বাংলাদেশের।

এরপর উইকেট হারালেন তাওহিদ হৃদয়।মিরাজের সঙ্গে জুটি বাধা হলো না তার। ৭২রানের মাথায় রশিদ খানের বলে গুলবাদিন নাইবের বলে আউট হন হৃদয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর