1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চ্যাম্পিয়ন মেয়েদের কাছে কোটি টাকা পুরস্কারের চেক হস্তান্তর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | টানা দ্বিতীয়বার সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দলকে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত ৩১ অক্টোবর ঘোষিত সেই পুরস্কারের টাকা সাবিনা-মারিয়া-তহুরাদের দিতে বেশি দেরি করেনি জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ দিনের মাথায় চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যের নামে আলাদা আলাদা (৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা) চেক বাফুফের কাছে হস্তাস্তর করেছে ক্রীড়া মন্ত্রণালয়।

১ কোটি টাকার বাইরেও নতুন কমিটির প্রথম সভায় মেয়েদের জন্য দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে বাফুফে। সহসাই সেই টাকাও সাবিনারা হাতে পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে মেয়েদের দুর্দান্ত পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েছে পুরস্কার ঘোষণা করেছিল বাংলেদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এবার নারী ফুটবলারদের ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণ দেয় বিসিবি। ২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর বিসিবির আর্থিক পুরস্কার ছিল ৫০ লাখ টাকা।

গেল ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে ২০২২ সালে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর