1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ছুটির দুপুরে খান বিফ খিচুরি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | খিচুরির নাম শুনলেই সবার জিভে পানি চলে আসে! আর খিচুরির সঙ্গে যদি গরুর মাংসের ভুনা থাকে তাহলে তো কথায় নেই। ছুটির দুপুরে আজ না হয় পাতে রাখুন বিফ খিচুরি। রইলো রেসিপি-

উপকরণ :
১. গরুর মাংস দেড় কেজি
২. মুগ ডাল আধা কাপ
৩. মসুর ডাল আধা কাপ
৪. চাল ১ কেজি
৫. হলুদ গুঁড়া ১ চা চামচ
৬. সরিষার তেল ১ কাপ
৭. ধনে গুঁড়া আধা চা চামচ
৮. জিরা গুঁড়া আধা চা চামচ
৯. লবণ স্বাদমতো
১০. গরম মসলা ১ চা চামচ
১১. শুকনো মরিচ ১ চা চামচ
১২. কাঁচা মরিচ ইচ্ছামতো ও
১৩. পেঁয়াজ কুচি ১ কাপ।

পদ্ধতি

মাংস ছোট করে কেটে সব মসলা দিয়ে কষিয়ে রান্না করে নিন। মাংস অবশ্যই ভালো করে ভুনা করতে হবে। অন্যদিকে এরপর মুগ ডাল ভেজে ধুয়ে নিতে হবে।

তারপর চাল ও ডাল সব মসলা ভেজে নিন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন খিচুরি। চাল ফুটে ওঠার আগেই এর মধ্যে দিয়ে দিন রান্না করা মাংস।

ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন। এবার ঢেকে হালকা আঁচে রান্না করুন বিফ খিচুরি। চাল ফুটে উঠলে নামিয়ে নিন চুলা থেকে। এরপর গরম গরম পরিবেশন করুন বিফ খিচুরি। এর সঙ্গে আচার ও সালাদ পরিবেশ করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর