1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জামাত-ই-ইসলামির সমর্থনে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী : কেরালার মুখ্যমন্ত্রী

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | মুসলিম সংগঠন জামাত-ই-ইসলামির সমর্থনে কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপি নয়, এমন অভিযোগ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের।

বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়েনাডে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। সেখানে প্রিয়াঙ্কার মূল লড়াই সাবেক বিধায়ক তথা সিপিআইয়ের রাজ্য সহসম্পাদক সত্যেন মোকেরি ও বিজেপির নারী মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের বিরুদ্ধে।

বিজয়নের অভিযোগ, জামাত ঘনিষ্ঠ সংগঠন ওয়েলফেয়ার পার্টি প্রিয়াঙ্কার পক্ষে ভোটে নেমেছে।

তিনি দাবি করেন, কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ পুরোপুরি খসে পড়েছে।

বিজয়ন অতীতেও ‘ইসলামি শক্তি’র সঙ্গে কংগ্রেসের বোঝাপড়ার অভিযোগ তুলেছেন। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফের দ্বিতীয় বৃহত্তম শক্তি ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ’-এর বিরুদ্ধেও বিজেপির সুরে সুর মিলিয়ে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছেন তিনি।

গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বরেলী ও ওয়েনাড, দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল গান্ধী। দু’টি কেন্দ্রেই সাড়ে তিন লাখের বেশি ব্যবধান তিনি জয়ী হন। পরে রায়বরেলী আসনটি রেখে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দেন রাহুল।

পরিসংখ্যান বলছে, ২০০৯ সালের আসন পুনর্বিন্যাসে সৃষ্ট কেরালার ওয়েনাড লোকসভায় কখনও হারেনি কংগ্রেস।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর