1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মূল্যস্ফীতি সহনীয় রাখতে সরকার কাজ করছে : প্রেস সচিব

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। কিন্তু সে তুলনায় মানুষের আয় বাড়ছে না। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেন, ‘মূল্যস্ফীতি সহনীয় করতে আমরা (সরকার) ওয়াদাবদ্ধ। আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য কতটুকু কমিয়ে আনা যায়, যাতে জিনিসপত্রের দাম মানুষের সহনীয় পর্যায়ে থাকে।’

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মূল্যস্ফীতি কমাতে সরকার কাজ করছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘মূল্যস্ফীতি কমাতে আমরা সুদহার বাড়িয়েছি, কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে আপনাদের জানিয়েছে। আপনারা জানেন সেপ্টেম্বর মাসে ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে নেমেছিল মূল্যস্ফীতি। আবারও একটু বেড়েছে। তবে মূল্যস্ফীতি কমাতে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতি কমাতে আমাদের যে পলিসি আছে তা ঠিকমতো অ্যাপ্লাই করলে মূল্যস্ফীতি কমে আসবে। আপনারা জানেন দেশে কিছু কিছু জায়গায় বন্যা হয়েছে, যা কয়েক দশকে আমরা দেখিনি। অথচ এবার কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ময়মনসিংহ এমনকি জামালপুরে বন্যা হয়েছে। ফলে সাপ্লাই চেইনে একটা সমস্যা হয়েছে। তবে দ্রব্যমূল্য সহনীয় করতে আমরা ওয়াদাবদ্ধ।’

এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর