1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রেজওয়ানা চৌধুরী বন্যার ‘সুরের ধারা’ নামে গানের স্কুলের খাসজমির বরাদ্দ বাতিল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার ‘সুরের ধারা’ নামে গানের স্কুলের খাসজমির বরাদ্দ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ বরাদ্দ বাতিল করে ভূমি মন্ত্রণালয় থেকে ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

ঢাকার লালমাটিয়ায় সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যার অনুকূলে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত করা ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫ এবং সিটি-১১৬৬৭ নম্বর দাগের ০.১৭০০ একর ও ১১৪১২ নম্বর দাগের ০.৩৪২০ একর মোট ০.৫১২০ একর জমি সিএস থেকে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় ওই বন্দোবস্ত বাতিল করা হলো।

এমতাবস্থায় ডিসিকে এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয় চিঠিতে।

খালকে নাল জমি দেখিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ৯৯ বছরের জন্য এ জমি বরাদ্দ দেওয়া হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। স্কুলটির উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর