1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিদেশে যেতে পারছেন না তমা মির্জা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | ঢালিউড অভিনেত্রী তমা মির্জার আপাতত বিদেশে যাওয়া মানা। অথচ বেড়াতে তার ভীষণ ভালো লাগে। সর্বশেষ আফরান নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনেমায় অসাধারণ অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছিলেন তিনি। তারপর আর তাকে কোনো সিনেমায় দেখা যায়নি। আবার এসেছে সুযোগ। আগামী চার মাস দেশে শুটিংয়ে অংশ নিতে হবে তাকে। তাই নির্দেশকের কড়া নির্দেশ, আপাতত চার মাসের জন্য বিদেশে যাওয়া নিষেধ তার!

প্রস্তুতি নিচ্ছেন তমা। কীসের? এখনই কাজটি নিয়ে চূড়ান্ত কিছু বলতে চান না তিনি। তার ভাষ্য, ‘সময় হলে’ জানাবেন। কথায় কথায় আবারও দেশের বাইরে বেড়াতে যাচ্ছেন কি না জানতে চাইলে তমা বলেন, নতুন সিনেমার জন্য পরিচালক আগামী চার মাস কোথাও যেতে বারণ করেছেন। এই চার মাস সিনেমাটির কাজ হবে। তাই কোথাও যেতে পারছি না।’ আগামী বছরের পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, ‘একাধিক কাজ নিয়ে কথা হচ্ছে। আশা করছি আগামী বছর একাধিক সিনেমা এবং ওটিটিতে কাজ করা হবে। সেভাবেই এগোচ্ছি।’

চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, শিহাব শাহীন পরিচালিত ‘দাগী’ সিনেমায় অভিনয় করছেন তমা মির্জা। এই সিনেমায় তার নায়ক আফরান নিশো। গত ২১ অক্টোবর পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে।

‘দাগী’ সিনেমায় শুটিং শুরু হবে নভেম্বরের মাঝামাঝি। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’। ‘দাগী’ এই পরিচালকের দ্বিতীয় সিনেমা। জুটি হিসেবে নিশো-তমার ক্ষেত্রেও তাই। প্রথম ছবি ‘সুরঙ্গে’ তাদের জুটি পছন্দ করেছিলেন দর্শক। এবারে ঈদে অপেক্ষা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর