1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেফতার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসার সামনে মো. ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (৪ নভেম্বর) সকালে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও চকবাজার থানার এসআই মো. হাসানুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে আটক করা হয়। এরপর ২ সেপ্টেম্বর দশ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ছাত্র জনতার মিছিলে যুক্ত হন মো. ফজলুর করিম (৫০)। দুপুরের দিকে মিছিলটি চকবাজার থানার ঢাকা আলিয়া মাদরাসার সামনে আসলে হঠাৎ অতর্কিত আক্রমণে মুখে পড়েন তিনি। পরবর্তীতে তার সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করান। এ ঘটনায় গত ২৬ অক্টোবর চকবাজার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের নামে মামলা দায়ের করেন ভিকটিম মো. ফজলুর করিম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর