1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নিউক্যাসলের কাছে পরাজিত আর্সেনাল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে আরও একবার হোঁচট খেয়েছে আর্সেনাল। এবার নিউক্যাসেল ইউনাইটেডের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে মিকেল আরতেতার শিষ্যরা। টানা ৬ ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেল নিউক্যাসেল।

আগের ম্যাচের লিভারপুলের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে আর্সেনাল। তার আগের ম্যাচে বোর্নমাউথের কাছে হেরেছিল ২-০ ব্যবধানে। অর্থাৎ শেষ তিন ম্যাচে গানারদের ঝুলিতে জমা হয়েছে মাত্র ১ পয়েন্ট।

আজ শনিবার সেইন্ট জ্যামস পার্কে অ্যাওয়ে ম্যাচে শুরুতেই গোল হজম করে আর্সেনাল। ১২ মিনিটে আলেক্সান্ডার আইজ্যাকের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউক্যাসেল। শেষ পর্যন্ত আর এই গোল শোধ করতে পারেনি গানাররা।

আর্সেনাল গোলের সেরা সুযোগ তৈরি করেছিল ম্যাচের ইনজুুরি সময়ে। কিন্তু ক্রস থেকে আসা বলে ডেকলান রিসির হেড চলে যায় গোলবারের অনেকটা বাইরে দিয়ে।

বর্তমানে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে আর্সেনাল। ২২ পয়েন্ট নিয়ে গানারদের উপরে আছে লিভারপুল। আরও এক পয়েন্ট বেশি নিয়ে টেবিলের নেতৃত্ব দিচ্ছে ম্যানচেস্টার সিটি।

২০২৩ সালের ৪ নভেম্বর এই জেমস পার্কেই আর্সেনালকে ১-০ ব্যবধানে হারিয়েছিল নিউক্যাসেল। অর্থাৎ প্রায় এক বছর ঘরের মাঠে নিয়ে আর্সেনালকে হারালো তারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর