1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

১৬ বছর পর নতুন সভাপতি পেলো দেশের ফুটবল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | শনিবার দিনভর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেস ও নির্বাচন। টানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করা কাজী মো. সালাউদ্দিন এবার অংশ নেননি ভোটে।

‘আমি আর নির্বাচন করবো না’ গত ১৪ সেপ্টেম্বর কাজী মো. সালাউদ্দিনের এমন ঘোষণার পরই নিশ্চিত হয়ে যায় নতুন সভাপতি পেতে যাচ্ছে দেশের ফুটবল। এতদিন ভোট ঘিরে ছিল সেই কৌতূহল।

বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল যে নতুন সভাপতি হচ্ছেন, তা ছিল সময়ের ব্যাপার মাত্র। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের এ এফ এম মিজানুর রহমান চৌধুরী কোনো লড়াই করতে পারবেন না সেটা ধরেই নেওয়া হয়েছিল।

অবশেষে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট হওয়ার পর ফলাফল প্রকাশ করে বাফুফের নির্বাচন কমিশন। তাবিথ আউয়াল ১২৩-৫ ভোটে মিজানুর রহমান চৌধুরীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বাফুফের নতুন সভাপতি। ১৩৩ ভোটারের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন।

তাবিথ আউয়াল সভাপতি হওয়ার পরই হলো বাফুফেতে কাজী মো. সালাউদ্দিন যুগের অবসান। ২০০৮ সালে প্রথমবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক এই তারকা ফুটবলার। এরপর ২০১২, ২০১৬ ও ২০২০ সালে তিনি বাফুফে সভাপতি নির্বাচিত হন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর