1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

হয়রানিকারীদের’ বিরুদ্ধে মামলা করবেন না ওসমান ফারুক

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | এতদিন যারা মামলাসহ নানাভাবে হয়রানি করেছেন তাদের বিরুদ্ধে পাল্টা কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। দীর্ঘদিন পর দেশে ফিরে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

সাবেক এ শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, যুদ্ধাপরাধের অভিযোগ এনে তাকে নানাভাবে নাজেহাল করেছে আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কেউ প্রমাণ করতে পারবে না। দলকে নেতৃত্বশূন্য করতেই আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছিল।

দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এমন প্রত্যাশা ব্যক্ত করে ওসমান ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর নির্ভর করবে জাতির সাফল্য।

বিদেশে থাকা অবস্থায় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও জিয়া পরিবারের ওপর বিশ্বাস রেখে আগামীতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকার কথাও বলেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর