বিজনেস ডাইজেস্ট রিপোর্ট :
নিউজ ব্রডকাস্টার এ্যালিয়েন্স অব বাংলাদেশ-এনবিএ এর আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বলে জানিয়েছেন এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার রাইসুল হক চৌধুরী। এ প্রার্থী হবার অভিপ্রায় জানতে চাইলে রাইসুল হক চৌধুরী বিজনেস ডাইজেস্টকে বলেন,”আমি দীর্ঘদিন এ সংগঠনের সাথে কাজ করছি।বিভিন্ন পদে থেকে এ সংগঠনের দায়িত্ব পালন করতে গিয়ে সংগঠনকে গতিশীল করতে যেসব বিষয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি,সেসব বিষয়ের সুষ্ঠু সমাধানে একটি দায়িত্বশীল পদে থাকা দরকার বলে আমি মনে করছি। তাছাড়া সংগঠনের অনেক শুভার্থীও আমাকে এ পদে প্রার্থী হতে আগ্রহ দেখাচ্ছেন।তাই আসন্ন এনবিএ নির্বাচনে আমি নিজেকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষনা করছি।
তিনি বলে অংশীজন এ পদে আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ এনবিএ’র অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করবো এবং এনবিএকে সকলের সহযোগিতায় এক অনন্য উচ্চতায় নিয়ে যাবো।