1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শোভিতার জন্য হলুদ-মেন্দি বাটা শুরু

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

বিনোদন ডেস্ক | বলিউড অভিনেত্রী শোভিতার বিয়ে। হলুদ-মেন্দি বাটা শুরু হয়ে গেছে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সেই শুভ কাজের খবর জানিয়েছেন অভিনেত্রী। এরই মধ্যে হলিউডেও অভিষেক হয়ে গেছে তার। এবার তিনি শুরু করতে যাচ্ছেন নতুন সংসার।

নতুন শাড়ি-চুড়ি, কানে ঝুমকা, চুলে জড়ানো বেলি ফুলের মালায় সেজেছেন শোভিতা ধূলিপালা। তাদের বাড়িও সেজেছে বিয়ের সাজে। ফুল আর আলপনার সঙ্গে যুক্ত হয়েছে নানান রকম সাজানোর উপকরণ। বাড়ি ভরে উঠেছে বন্ধু ও স্বজনে। বেশি কবছর ধরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, তা আজ কল-কাকলিতে রূপ নিয়েছে। প্রেমের পরিণতি হতে যাচ্ছে পরিণয়।

কিছুদিন আগেও পাওয়া গিয়েছিল খবরটি। দক্ষিণ ভারতের তারকা নাগা চৈতন্য ও বলিউড অভিনেত্রী শোভিতা ধূলিপালার আংটি বদল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করেছিলেন শোভিতার শ্বশুর নাগার বাবা অভিনেতা নাগার্জুন আক্কিনেনি। মূলত তখন থেকেই বেজে ওঠে বিয়ের বাদ্যি। গত সোমবার সকালে সামাজিকমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শোভিতা। লিখেছেন, ‘এই শুরু হল।’ অর্থাৎ বিয়ের অানুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। তবে বিয়ে কবে, তা এখনও জানা যায়নি। কারণ বিয়ের অনুষ্ঠান নিজেদের মধ্যে রাখতে চেয়েছেন দুজনেই।

গত অাগস্ট মাসে আংটিবদল করেন নাগা ও শোভিতা। ২০২১ সালে দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুর সঙ্গে ছাড়াছাড়ি হয় নাগার। শোনা যায় শোভিতার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন নাগা। কিন্তু দীর্ঘদিন সেটা গোপন ছিল। ইউরোপে তাদের বেড়ানোর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই বাধে গোলযোগ। শুরু হয় জল্পনা-কল্পনা! যদিও এ নিয়ে টু শব্দটিও করেননি দুজনের কেউই।

ইনস্টাগ্রামে অনুষ্ঠানের ছবি পোস্ট করেন শোভিতা লিখেছেন, ‘গোধূম রায়ি পাসুপু দঞ্চাতম, এবং এই শুরু হল।’। অনুমান করা হচ্ছে, তেলুগু বিবাহরীতি এই ‘গোধূম রায়ি পাসুপু দঞ্চাতম’। অনেকটা বাঙালি বিয়ের মতো হলুদ কোটার মতো। এই অনুষ্ঠানে একটি পাথরের পাত্রে গম এবং হলুদ বাটা হয়। তারা মনে করেন, এই আচার পালনের মাধ্যমে বর ও কনে তাদের নতুন জীবনের দায়িত্ব শুরু করলেন।

এপ্রিল মাসে মুক্তি পেয়েছে শোভিতা ধূলিপালা অভিনীত হলিউড সিনেমা ‘মাঙ্কি ম্যান’। এতে তিনি অভিনয় করেছেন ভারতীয় বংশোদ্ভূত অভিনেতা দেব প্যাটেলের বিপরীতে। এই ছবি দিয়েই হলিউডে অভিষেক হয়েছে শোভিতার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর