1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের ৬ হাজারি ক্লাবে মুশফিক

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৮০ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক | টেস্টে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। মুশফিকুর রহিম নাম লেখালেন আরেকটি অনন্য কীর্তিতে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজারি ক্লাবে ঢুকেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ৩৩ রানে অপরাজিত আছেন মুশফিক।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগে ৬ হাজার থেকে ৩০ রান দূরে ছিলেন ডানহাতি এই ব্যাটার। এখন তার টেস্ট রান ৬,০০৩। ক্যারিয়ারের ৯৩তম টেস্টে এসে এই মাইলফলকে নাম লেখালেন মুশফিক।

মুশফিকের আগে টেস্টে ৬ হাজারি ক্লাবে ঢুকতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটার। ৫ হাজারি ক্লাবে আছেন তামিম ইকবাল। ৭০ টেস্টে ৫,১৩৪ রান নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে দেশসেরা ওপেনার।

৪ হাজারি ক্লাবে আছেন বাংলাদেশের দুইজন-সাকিব আল হাসান এবং মুমিনুল হক। সাকিব ৭১ টেস্টে করেছেন ৪,৬০৯ রান, মুমিনুল ৬৬ টেস্টে ৪,২৬৯। ৫০ টেস্টে ৩,০২৬ রান নিয়ে পঞ্চম স্থানে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর