1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

অবশেষে ব্যারিস্টার সুমন গ্রেফতার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

বিডি নিউজ ডেস্ক | সদ্য সাবেক সংসদের সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে জানিয়েছেন, তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন।

‌‌আদালতে দেখা হবে, এমন কথা বলে তিনি সবার দোয়াও চেয়েছেন।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী সোমবার দিনগত রাত ১টা ১৮ মিনিটে ফেসবুকে এই স্ট্যাটাসে দেন। তবে ব্যারিস্টার সুমনকে পুলিশের কোন শাখার সদস্যরা নিয়ে যাচ্ছেন, কোন জায়গা থেকে তাকে নেওয়া হয়েছে বা কোথায় নেওয়া হচ্ছে, সেসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

স্ট্যাটাসে ব্যারিস্টার সুমন লিখেছেন, আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে।দোয়া করবেন সবাই।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা চালানোর অভিযোগে গত ১১ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নামে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মামলা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর