1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিমানের কেবিন ক্রু পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ বেড়ে ১০০

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫১৬ বার পঠিত

বিডি ডেস্ক | বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী)/ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগের বিজ্ঞপ্তিতে ৫০টি পদ ছিল, নতুন বিজ্ঞপ্তি পদ বাড়িয়ে ১০০ করা হয়েছে। এর মধ্যে ৫০ জন ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) ও ৫০ জন ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী)। আবেদনেরও সময় বাড়িয়ে ১৩ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :

আবেদনের জন্য এইচএসসি অথবা সমমান পাস হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়। এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩ (৫–এর মধ্যে) থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ–২.৮ (৪–এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য দিতে হবে। জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

Login
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
Eng
ভিডিও
ভিডিও
ছবি

নিয়োগ
বিমানের কেবিন ক্রু পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ বেড়ে ১০০
চাকরি-বাকরি প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৮: ৫১
ফলো করুন
একজন কেবিন ক্রু বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা পান
একজন কেবিন ক্রু বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা পানছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইনস
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী)/ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগের বিজ্ঞপ্তিতে ৫০টি পদ ছিল, নতুন বিজ্ঞপ্তি পদ বাড়িয়ে ১০০ করা হয়েছে। এর মধ্যে ৫০ জন ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) ও ৫০ জন ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী)। আবেদনেরও সময় বাড়িয়ে ১৩ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনের জন্য এইচএসসি অথবা সমমান পাস হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়। এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩ (৫–এর মধ্যে) থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ–২.৮ (৪–এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য দিতে হবে। জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

অন্যান্য যোগ্যতা :

প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ও ইংরেজিতে পারদর্শী হতে হবে। অবিবাহিত হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে; চশমা ব্যবহারকারী কেউ আবেদনের জন্য গ্রহণযোগ্য নন।

কম্পিউটার–বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে।

বয়স
৩০ সেপ্টেম্বর তারিখে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

উচ্চতা
সর্বনিম্ন ১৬৮ সেন্টিমিটার (পুরুষ) এবং সর্বনিম্ন ১৬১ সেন্টিমিটার (নারী)। ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ (বিএমআই ১৮.৫-২৫.০)।

সাঁতার
সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে স্বাক্ষর ও রঙিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে পূরণ করা তথ্য পরবর্তী সময়ে সব কাজে ব্যবহৃত হবে, তাই অনলাইনে আবেদনপত্র সাবমিট করার আগে সব তথ্য শতভাগ নিশ্চিত হতে হবে। অনলাইনে পূরণ করা আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি
আবেদন ফি বাবদ ১ হাজার ১১৫ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা
বেতন স্কেল: ১৫,৯০০-৩৮,৪০০ টাকা এবং আনুষঙ্গিক ভাতা। এ ছাড়া রয়েছে উৎসব ভাতা, বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াতের সুবিধা, উন্নত চিকিৎসার সুবিধা, ইউনিফর্ম ভাতা ও দেশ–বিদেশে প্রশিক্ষণ।

শর্ত
নির্বাচিত প্রার্থীদের ফ্লাইট স্টুয়ার্ড/ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে (বিএটিসি) তিন মাস মেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। এ পদে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি করা সাপেক্ষে তিন বছর মেয়াদের সর্বোচ্চ চারবার চাকরি নবায়ন করা যেতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর