1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : শামসুজ্জামান দুদু

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা আপনাদের পরশপাথর মনে করি। আপনারা নিজেদের পরশপাথর মনে করেন কি না? যদি মনে করেন তাহলে নির্বাচনের তারিখ রোডম্যাপ ঘোষণা করুন। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন নাগরিক প্রত্যাশা তত তাড়াতাড়ি পূরণ হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ভাবা যায় একটা দেশের প্রধানমন্ত্রী ১৫ বছর ধরে দখল করে বসেছিল। তিনি দেশ থেকে পালিয়েছেন। তার মন্ত্রী, এমপি, প্রধান বিচারপতি পালিয়েছেন। আমার মনে হয় পৃথিবীতে এ রকম নজির আর কোথাও নাই। তারা এমন কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছিল যে তাদের পালিয়ে যাওয়া ছাড়া বাঁচার আর কোনো পথ ছিল না।

সেনাপ্রধানের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যে ৬০০ জন আশ্রয় দিয়েছিলেন, তারা কারা? তারা কোথায় গেল? তাদের তালিকা প্রকাশ করুন।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এখন গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ভালো নির্বাচনের। দেশের জনগণ অপেক্ষায় আছে। নির্বাচন কোন দিন হবে। তাই এ সরকারের উচিত যত দ্রুত নির্বাচনের দিন তারিখ ঠিক করা।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি কি করবেন যত দ্রুত সম্ভব করেন। তবে একটি নির্বাচনের দিন তারিখ ঠিক করেন রোডম্যাপ করেন। ভালো নির্বাচন কি করে করতে হয় তা এ দেশের জনগণ ভালো করেই জানে। পুলিশ ঠিক করতে হবে। প্রশাসন ঠিক করতে হবে। এসব তাল বাহানা দেশের জনগণ দেখতে চায় না।

সরকারের উদ্দেশ্যে কৃষকদলের সাবেক এই সাধারণ সম্পাদ আরও বলেন, আমরা আপনাদের পরশপাথর মনে করি। আপনারা নিজেদের পরশপাথর মনে করেন কি না? যদি মনে করেন তাহলে নির্বাচনের তারিখ রোডম্যাপ ঘোষণা করেন। একটি নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন নাগরিক প্রত্যাশা ততো তাড়াতাড়ি পূরণ হবে। এই কাজটা করতে পারলে জাতি আপনাদের স্মরণে রাখবে। ইতিহাসে আপনাদের নাম স্বর্ণ আকারে লেখা থাকবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর