1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাজধানীর এক বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | রাজধানীর খিলগাঁও তিলপাড়ার একটি বাসা থেকে মোছা. শাহিদা (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) মো. সাদিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে খিলগাঁও থানার তিলপাড়ার ৬নং রোডের ২৫১নং বাসার ছয়তলার একটি রুম থেকে ওই কিশোরীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি।

তিনি জানান, ওই কিশোরী মো. নুরুল হায়দারের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল। গৃহকর্তা নুরুল হায়দারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি ঘটনার সময় নুরুল হায়দার বা তার স্ত্রী কেউই বাড়িতে ছিলেন না। শুধু তাদের এক প্রতিবন্ধী মেয়ে আর ওই কিশোরী ঘরে ছিল। পরে তারা ঘরে এসে দরজা খুলে দেখে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর