1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে আরও কয়েকটি রাজনৈতিক দলের সংলাপ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আগামী শনিবার সংলাপে বসবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে এবং রাজনৈতিক দলগুলোর মতামত জানতে আগামী শনিবার সংলাপ হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। গত সপ্তাহে বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী শনিবার দ্বিতীয় দফা সংলাপ হবে।

উপ-প্রেস সচিব জানান, গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও বিজেপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দল সংলাপে যোগ দেবে।

সরকার গত ৫ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন দফায় রাজনৈতিক সংলাপ শুরু করে, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) বেশ কয়েকটি বড় দল অংশ নেয়।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর