1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বানিজ্য ভারসাম্য রক্ষায় চীনে আরও বেশী বাংলাদেশী পণ্যের শূল্কমুক্ত প্রবেশাধিকার প্রয়োজন : ডেপুটি স্পিকার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর সঙ্গে চীনের আনহুই প্রাদেশিক পিপল’স কংগ্রেসের ভাইস চেয়ারম্যান ওয়েই ঝিয়াওমিং সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার ডেপুটি স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। বাংলাদেশে বৈদ্যুতিক প্ল্যান্ট, সড়ক ও যোগাযোগ, সেতু ও রেলপথ নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকা প্রশংসাযোগ্য। নবায়নযোগ্য জ্বালানীতে চীন দক্ষতা অর্জন করেছে, বাংলাদেশে সোলার ও কৃষি প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগে চীনের সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকসহ অনেক পণ্যের সারাবিশ্বে সুনাম রয়েছে, চীন সে সব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করতে পারে। দুদেশের বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্য আনতে চীনা বাজারে আরও বেশি বাংলাদেশি পণ্যের শূল্কমুক্ত প্রবেশাধিকার প্রয়োজন।

রোহিঙ্গা ইস্যুতে মো. শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি হচ্ছে ‘সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা সম্প্রদায়ের বড় অংশকে বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন। রোহিঙ্গা সম্প্রদায়কে তাদের নিজ ভূমিতে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা প্রয়োজন।

চীনের ভাইস চেয়ারম্যান বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে। আমরা আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী। বন্ধুপ্রতীম বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের ভূমিকা সব সময়ই ইতিবাচক।

এ সময় বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনা দূতাবাস, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর