1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের রাস্তা অবরোধ, বিক্ষোভ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা-ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার ৮টি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে প্রায় ১০ হাজার শ্রমিক ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে রাখেন। এতে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।

শ্রমিকদের বক্তব্য অনুযায়ী গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাদের ৩ মাসের বেতন বকেয়া আছে। তাই তাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তারা।

আল-আমিন (২৬) নামের আন্দোলনরত এক শ্রমিক বিজনেস ডাইজেস্টকে বলেন, গত তিন মাস ধরে আমাদের বেতন বকেয়া আছে। বেতন না পাওয়ায় পরিবার চলছে না। বকেয়া না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর আজ (সোমবার) প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এই পথে যাত্রা করা ইফতেখার মাহমুদ নাইম নামের এক ব্যক্তি জানান, পোশাক শ্রমিকরা অবরোধ করায় এই রাস্তায় যানবাহন চলা বন্ধ রয়েছে। এতে ভোগান্তি বেড়ে গেছে সবার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর